
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নীরবতা পালন, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে মহিলা আওয়ামী লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বেলা ১১টায় জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা। এসময় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আকতারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক সাংসদ শাহিন মনোয়ারা হক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, আওয়ামী লীগ নেতা শাহ পরান নয়ন, মাহিম, জেলা মহিলা লীগের সহ-সভাপতি সোমা মজুমদার, সাধারণ সম্পাদক লিপি সাহা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী