হোম » প্রধান সংবাদ » ভালুকায় কনসার্ট অনুষ্ঠান স্থলে মৃত আমগাছ পড়ে নিহত ২,আহত ৮

ভালুকায় কনসার্ট অনুষ্ঠান স্থলে মৃত আমগাছ পড়ে নিহত ২,আহত ৮

ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকার মল্লিকবাড়ীতে ব্যবসায়ী সমিতির কনসার্ট ও লটারি ড্র অনুষ্ঠান স্থলে মরা গাছের গুলি পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত ও ৮জন গুরুত্বর আহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে (২৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাতে উপজেলার ৭নং মল্লিকবাড়ী ইউনিয়নের মল্লিকবাড়ী বাজারে।নিহতরা হলেন মল্লিকবাড়ী ইউনিয়নের গোবুদিয়া গ্রামের সূরুজ আলীর ছেলে নাছির উদ্দিন (৩৩) ও মল্লিকবাড়ী পাঁলপাড়ার মৃত আঃ রাহমানের ছেলে সহিদ মিয়া (৩৫)।স্থানীয় সূত্রে জানা গেছে,মল্লিকবাড়ী বাজারে ব্যবসায়ী সমিতির আয়োজনে কনসার্ট ও লটারি ড্র অনুষ্ঠান শুরুর আগে রাত আনুমানিক ৯ঘটিকায় পাশে থাকা বাজারের একটি পুরোনো মরা আম গাছ ভেঙ্গে অনুষ্ঠান স্থলে বসে থাকে দর্শকদের উপরে হঠাৎ পরে যায়।এতে ঘটনাস্থলেই গাছ চাপায় নাছির ও সহিদ হাসপাতালে নেয়ার পর একজন ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে আরেক জন মমেক এ মারা যান।এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮জন।পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরন করা হয়।ঘটনার পর পরই কনসার্ট ও লটারি ড্র আয়োজন কমিটি অনুষ্ঠান বন্ধ ঘোষনা করে দেন।উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,মডেল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন,ইউপি চেয়ারম্যান আকরাম হোসাইন ঘটনা স্থল পরিদর্শণ করেছে।ভালুকা মডেল থানার ওসি তদন্ত মেহেদী হাসান জানান,‘মরা গাছ পড়ে ২জন নিহত হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!