হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে ভাষা সৈনিক সম্মাননা ২০২১খ্রিঃ

লালমনিরহাটে ভাষা সৈনিক সম্মাননা ২০২১খ্রিঃ

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা শহরের বাটামোড় উত্তরণ সুপার মার্কেটের ২য় তলায় রহমান স্মৃতি গণগ্রন্থাগারের আয়োজনে ভাষা সৈনিক সম্মাননা ২০২১খ্রিঃ অনুষ্ঠিত হয়।সভাপতিত্ব করেন রহমান স্মৃতি গণগ্রন্থাগারের উপদেষ্টা কবি ফেরদৌসী বেগম বিউটি। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি সাখাওয়াত হোসেন খান, রংধনু নাট্যগোষ্ঠীর সভাপতি মোড়ল হুমায়ুন কবির। বক্তব্য রাখেন রহমান স্মৃতি গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সূর্য, সহসাধারণ সম্পাদক মাসুদ রানা রাশেদ প্রমুখ। এ সময় রহমান স্মৃতি গণগ্রন্থাগারের অর্থ সম্পাদক নাজমা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু রহমান দুলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শুভ্র শোভন রায় অর্ক, দপ্তর সম্পাদক আবির রহমান, মহিলা বিষয়ক সম্পাদক জিনিয়া হাসনাত জুঁই, নির্বাহী সদস্য রহিমা খাতুন রোজি, কাব্য রাসেল, তাহ্ হিয়াতুল মৃদুল, শহিদ সুজন, সাকিব ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সঞ্চালক সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির।ভাষা সৈনিক সম্মাননা-২০২১খ্রিঃ প্রাপ্ত হলেন- মোঃ জহির উদ্দিন আহম্মদ, আবদুল কাদের ভাসানী, মনিরুজ্জামান (মরণোত্তর), কমরেড শামসুল হক (মরণোত্তর)।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!