
মোঃ ইসলাম ,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে সাংবাদিক শাকিল আহমেদ-এর পরিবারের উপর হামলা ও সারাদেশে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ও দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সামবেশ করেছে জেলার সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তি ও সচেতন মহল। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সামবেশ এর আয়োজন করে ঠাকুরগাঁও প্রেসক্লাব ও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
মানববন্ধন ও প্রতিবাদ সামবেশে বক্তারা গত ২৩ ফেব্রুয়ারি বিকালে শহরের আদমনগর কলেজপাড়া এলাকায় ‘বিডিনিউজ টুয়েন্টিফোর’ ও ‘আমাদের সময়’ পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি শাকিল আহমেদ এর বাড়িতে সন্ত্রাসীরা প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে ‘রাম দা’ নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে তার বাবা, মা, চাচা ও চাচাতো ভাইকে কুপিয়ে জখম করে। এ ঘটনার প্রতিবাদে প্রশাসনকে ২৪ ঘন্টার মধ্যে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং হুশিয়ারি প্রদান করেন।
এসময় বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবর রহমান, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি কামরুল ইসলাম রুবায়েদ, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তানভির হাসান তানু,সংগ্ৰামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লব, গোলাম সারওয়ার সম্রাট, সদর উপজেলার চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তাক আলম টুলুসহ অনেকে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২