
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী ও বাংলাদেশ আওয়ামীলীগ দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি আমিনুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে গোবিন্দপুর ইউনিয়নের হতদরিদ্র স্বপন চন্দ্র মোহন্তের মেয়ের বিয়ে উপলক্ষে তাকে এ আর্থিক অনুদান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক সাহারপুকুর শাখা ব্যবস্থাপক শহীদুজ্জামান, গোবিন্দপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আমিনুল ইসলাম পলাশ, ইউপি সদস্য গফুর শেখ, উপজেলা আ’লীগের সাবেক সহসভাপতি জাহিদুর রহমান, ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালেব শেখ, আ’লীগ নেতা আক্কাছ আলী, আশরাফ আলী, রাজু আহম্মেদ, মিঠু শেখ, আলগীর হোসেন প্রমুখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২