
রবিউল হাসান লায়ন,জামালপুর: আগামী ২৮ ফেব্রুয়ারি জামালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত পৌরসভার মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানুকে বিজয়ী করার লক্ষ্যে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্গত ২নং ইউনিট আওয়ামী লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ফেব্রুয়ারি) রাতে দাপুনিয়া ঈদগাঁ মাঠে জে এন জি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিচালনা কমিটির আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জে এমন জি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোনাউর রশিদ মিয়ার সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইবনুল হাসান বাবুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক সরফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, মেয়র প্রার্থী আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, শ্রম বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন খসরু, দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য মন্জুরুল ইসলাম লানজু, নারায়ণ চন্দ্র পাল রানা, রেজাউল করিম চৌধুরী মামুন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামিউল আওয়াল ডনি, জামালপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটা, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ হেলাল উদ্দিন ও মাসুদ করিম এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাসলিমা আক্তার প্রমুখ।
উঠান বৈঠকে বক্তারা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, নৌকা প্রতীক দিয়ে জামালপুর পৌরসভার মেয়র হিসেবে মনোনীত করেছে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানুকে। তাই আগামী ২৮ ফেব্রুয়ারি আপনাদের মুল্যবান ভোটটি নৌকা প্রতীকে দিয়ে ছানোয়ার হোসেন ছানুকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। এছাড়া ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সকাল নেতাকর্মী ও ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল