
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে কয়লা বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মোটর সাইকেল চালকের মৃত্যু ঘটেছে। নিহতের নাম মাইনুল ইসলাম তুষার(৪৫)। নিহত তুষার ঝালুকাঠি জেলার কাঠালিয়া থানার সোনা উঠা গ্রামের আমজাদ হোসেন মাষ্টারের ছেলে বলে জানা যায়। সে ভৈরবে আরএফএল এর জোনাল ম্যানাজার হিসের কর্মরত ছিলেন। আজ ২৪ ফেব্রুয়ারী বুধবার সকাল ৯ ঘটিকার সময় নাটাল মোড় এলাকার সাবেক সার্কেল অফিসের সামনে এই মর্মান্তিক দূর্ঘনাটি ঘটেছে বলে জানা যায়।
ঘটনা সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় কর্তব্য পালনের লক্ষে সকাল ৯ টার দিকে নাটাল মোড় সংলগ্ন সারা টাওয়ারে অবস্থিত আরএফএল এর অফিস থেকে হোন্ডা নিয়ে বের হয়ে মাইনুল ইসলাম তুষার অফিসের সামনেই মোটর সাইকেলের উপর বসে অপেক্ষারত অবস্থায় ছিলেন। এই সময় পিছন দিক থেকে কয়লা বোঝাই একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে মোটর সাইকেল সহ চাপা দিয়ে প্রায় ৫০ গজ ছেচড়ে নিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে আহত অবস্থায় উদ্ধার করে একটি প্রাইভেট ক্লিনিক থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছে ট্রাকটি জব্দ ও চালক অবস্থায় ট্রাকের হেলপার রাতুল মিয়া (১৮) কে আটক করে।
এবিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়। নিহতের মরদেহ সুরত হাল করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করার জন্য প্রস্তুতি চলছে। এবিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থ্য গ্রহন করা হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল