
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের পল্লীতে বসত বাড়ির রাস্তা কে কেন্দ্র করে সংঘর্ষে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সহ ৬ জন আহত বসত বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট, আটক ৪। থানার মামলা সূত্রে জাানা গেছে, উপজেলার কিচক ইউনিয়নের বলরামপুর গ্রামের আলতাব হোসেন এর ছেলে কৃষক আব্দুল্যাহ এর সঙ্গে একই গ্রামের ইউছুব আলীর ছেলে ইছাহাক, আঃ ছালাম, ইব্রাহীম, জহুরুলগংদের সঙ্গে বসত বাড়ির রাস্তা পুকুর খনন, জমি-জমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে।
এর জের ধরে গতকাল কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের পক্ষে মধ্যে সংঘর্ষ বাধে। ইছাহাক সমর্থিত লোকজন হঠাৎ করে উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এলোপাথারী ভাবে মারপিট করে। এ সময় ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম, আব্দুল নূর মন্ডল, এরশাদুল ইসলাম, আশরাফ আলী, শাহ আলম কে বেধরক ভাবে মারপিট করে আহত করে। বর্তমানে আহতরা বগুড়া শজিমেকে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ফারুক হোসেন বাদী হয়ে থানায় মামলা করেলে পুলিশ তাৎক্ষনিক ভাবে ৪জন কে আটক করে। আটকৃতরা হলেন হাফিজুর রহমান,
আবু সাইদ, রেজাউল করিম, ইউসুফ আলী, মামলার বাদী ফারুক হোসেন মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, প্রতিপক্ষরা দীর্ঘদিন যাবৎ জমি দখল, জোরপূর্বক পুকুর খনন, রাস্তায় টিন দ্বারা বেরিগেট সৃষ্টি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাদের কাজে বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা রড, হাসুয়া ও লাঠি শোটা দিয়ে আমাদেরকে মারপিট করে আহত করেছে। শুধু তাই নয় হামলাকারীরা আমাদের বাড়ি ঘর ভাংচুর ও নগদ টাকা সহ আসবাপত্র লুটপাট করে নিয়ে যায়। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, এ ব্যাপারে থানায় মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার