
উল্লাপাড়া প্রতিনিধিঃ মঙ্গলবার দুপুরে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা দক্ষিণপাড়ায় যাত্রা ও জুয়ার প্যান্ডেল ভেঙ্গে দিল সলংগা থানা পুলিশ। আমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল থেকে অবৈধ যাত্রাপালা ও জুয়া খেলার আসর চলছিল। এই গ্রামের কিছু যুবক ছেলে জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই এই যাত্রা ও জুয়া খেলার আয়োজন করে।
সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী গণমাধ্যম কর্মীদেরকে জানান, আমডাঙ্গা দক্ষিণপাড়া গ্রামের কিছু যুবক ছেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের অনুমতি না নিয়ে এবং সলংগা থানাকেও কোন বিষয় অবহিত না করে সোমবার থেকে যাত্রা অনুষ্ঠান ও জুয়ার আসর বসায়।
মঙ্গলবার সকালে স্থানীয়ভাবে অভিযোগ পাবার পর তিনি পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থরে গিয়ে যাত্রার প্যান্ডেল ও জুয়ার আসর ভেঙ্গে দিয়েছেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে যাত্রা ও জুয়ার সঙ্গে জড়িত লোকজন আগেই পালিয়ে যায়।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত