হোম » প্রধান সংবাদ » রায়গঞ্জের সলঙ্গায় ৭দিন ব্যাপী চলছে বই মেলা

রায়গঞ্জের সলঙ্গায় ৭দিন ব্যাপী চলছে বই মেলা

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জে রায়গঞ্জের সলঙ্গায় গত রবিবার বিকেলে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে চলছে ৭দিন ব্যাপী বইমেলা। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৭ দিন ব্যাপী বইমেলায় রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গার মাননীয় এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এমপি সাহেব ফিতা কেটে বই মেলা উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, উপজেলা আ’লীগ এর সাবেক সভাপতি ও ঘুড়কা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার, উপজেলা আ’লীগ এর সাবেক সাধারন সম্পাদক আব্দুর রশিদ বিএ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (হিরো), সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী, নূর হোসেন ভুলু,

 

রিয়াদুল ইসলাম, ফরিদ, রুবেল, আক্তার, রাসেল, বাবু, নিপেন, ফারুক, মমিন, আল আমিন সহ অনেকে। উক্ত মেলায় সিরাজগঞ্জ জেলার বিভিন্ন কবি-সাহিত্যিকদের বই সহ দেশের খ্যাতিমান লেখকদের বই স্টলে  স্থান পায়। সলঙ্গায় এই বইমেলাকে ঘিরে শিশু, কিশোর, তরুন, তরুণী সহ নানা বয়সীপদচারণা লক্ষ করা যায়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!