
আওয়াজ অনলাইনঃ ভারত-বাংলাদেশের মানুষের সুখ পরস্পরের ওপর নির্ভরর্শীল: হাইকমিশনার ভারত ও বাংলাদেশের মানুষের সুখ পরষ্পরের ওপর নির্ভরর্শীল। সম্পর্ক উন্নয়নে দুই দেশকেই বিনিয়োগ করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, দুদেশের সম্পর্কের মধ্যে অবিশ্বাস ও সন্দেহের স্থান নেই। এসময় মুক্তিযুদ্ধে ভারতের অবদান স্মরণ করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্ট এসোসিয়েশনের আয়োজনে এই অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, অমিমাংসিত বিষয় সমাধান করে দুদেশের মানুষের মধ্যে দূরত্ব দূর করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের সাথে বাংলাদেশ-ভারত সম্পর্ক বজায় থাকবে বলেও আশা তাদের।
সুত্র- চ্যানেল ২৪

আরও পড়ুন
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা
সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক