
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- মানুষ জীবনকে উপভোগ করতে চায়, চায় আনন্দমুখর করতে। খেলাধুলা মানব জীবনে আনন্দমুখর পরিবেশ সৃষ্টিতে অত্যন্ত সহায়ক। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে রায়গঞ্জ উপজেলায়, সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজ (লক্ষীকোল) মাঠে রায়গঞ্জ
ক্রিকেট কাউন্সিল (আর.সি.সি) কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা গত রবিবার (২১ ফেব্রুয়ারি ২০২১) বিকালে অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় হাটপাঙ্গাসী ইয়াং স্পোর্টং ক্লাব ক্রিকেট একাদশ ৭৮ রানে
নিমগাছি দূরন্ত ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজগঞ্জ -৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ (এম, পি),
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি বেগম নুরুণ নাহার তর্কবাগীশ অনার্স কলেজ লক্ষীকোলা অধ্যক্ষ সিরাজুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ (হৃদয়), আরও বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি বৃন্দ, এসময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেহেদী হাসান ইলিয়াস, রায়গঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বাবুল আক্তার, রায়গঞ্জ ক্রিকেট কাউন্সিল এর সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ। অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম হোসেন শোভন সরকার।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ