
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে এক্সপ্রেস ট্রেনের চাবি হারিয়ে যাওয়ায় ৩ ঘন্টা পর ছেড়ে গেছে ঢাকামুখী ট্রেনটি। এতে বিপদে পড়েছেন যাত্রীরা। নির্দিষ্ট সময় পরে ট্রেন ছাড়ায় ভোগান্তিতে পড়েছে যাত্রীদের অনেকেই ঢাকায় গিয়ে অফিস করতেন। কিন্তু দেরিতে ট্রেন ছাড়ায় তারা অফিস ধরতে পারবেন না। এ কারণে ক্ষোভ প্রকাশ করেন তারা। সোমবার (২২ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ ট্রেনের পরিচালক হাজী আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আজ সিরাজগঞ্জ বাজার রেলস্টেশন থেকে সকাল ৬টায় ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও তিন ঘণ্টা পর সকাল ৯টার দিকে ট্রেনটি ছেড়ে যায়। তিনি আরও জানান, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এই স্টেশনেই থাকে। প্রতিদিন সকাল ৬টায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু সোমবার সকালে চালক ইঞ্জিন চালাতে গিয়ে দেখেন ট্রেনের চাবি হারিয়ে গেছে। এ কারণে ঈশ্বরদী থেকে আরও একটি ইঞ্জিন আনার পর সকাল ৯টার দিকে ট্রেনটি ছেড়ে যায়। এখানে পর্যাপ্ত নিরাপত্তা থাকার কথা ছিল। তবে কীভাবে এটি হলো তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ