
মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা উপজেলা প্রতিনিধি: ফেনী দাগনভূঞা উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ আতাতুর্ক সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গঁণে সফলভাবে সম্পূর্ণ হয়েছে গত শনিবার দুপুরে। উক্ত ম্যারাথন আতাতুর্ক সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ফাজিলেরঘাট রোড় অভিমুখে যাত্রা শুরু হয় এবং ৫/৬ কিলোমিটার অতিক্রম করে আবার স্কুল প্রাঙ্গঁনে এসে সমাপ্তি ঘোষণা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে নিবন্ধনের মাধ্যমে উপজেলায় সব স্কুল কলেজ শিক্ষক,
ছাত্র-ছাত্রী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারগন, সরকারি কর্মকর্তা কর্মচারিসহ হাজার হাজার অংশগ্রহণকারী এ ম্যারাথনে যোগদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন, পৌর মেয়র ওমর ফারুক খাঁন প্রমূখ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান