
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: ঢাকা-ঈশ্বরদী রেলপথের মুলাডুলি রেলস্টেশনের পাশ থেকে অজ্ঞাত (৪০) এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টায় মুলাডুলি রেল স্টেশন এলাকা থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশ। সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক মো. আমিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান,
শুক্রবার রাত ১১টায় ঢাকা থেকে চাপাইনবাবগঞ্জ এক্সপ্রেস (৫ ডাউন) ট্রেনের ধাক্কায় মুলাডুলি রেল স্টেশন এলাকায় ওই নারীর মৃত্যু হয়। খবর পেয়ে জিআরপি থানা পুলিশ শনিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠায়। এ ঘটনায় সিরাজগঞ্জ জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান