
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে কল্যানী ক্রিকেট একাদ্বশের আয়োজনে সোহাগ, জুয়েল, মোশারফ হোসেন সহ প্রবীন খেলোয়ারদের সহযোগিতায় কল্যানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৯ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল কেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় চকঘিনাই ক্রিকেট একাদ্বশ অগ্নি সূর্য ভাইকিংসকে ৯২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে চ্যাম্পিয়নদের হাতে একটি বড় খাসি তুলে দেন অতিথিরা।
মথুরাপুর জিএমসি কলেজের প্রভাষক হিরণ সরকারের সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, এভারেস্ট একাডেমী মিরপুর ঢাকার পরিচালক মো. আরিফুজ্জামন রানা। এছাড়াও বগুড়ার জেনারেল পোস্ট মাস্টার রাকিব, কল্যানীর পোস্ট মাস্টার ইমরান, বাপ্পি, সহকারী শিক্ষক সুধাংশ চন্দ্র পাল সাবেক খেলোয়ার বাশির মাস্টার,গণেশ চৌধুরী, মাসুদ পারভেজ, গৌরহরি পাল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান