
মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধিঃ দাগনভূঞায় জমি নিয়ে বিরোধের জেরে তপন চন্দ্র ভৌমিক (৫৫) নামের এক বৃদ্ধা হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সকালে উপজেলার দেবরামপুর গ্রামের মদন বেপারী বাড়িতে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেবরামপুর গ্রামের নারায়ন চন্দ্র ভৌমিকগং ও তপন চন্দ্র ভৌমিকের সাথে দীর্ঘদিন যাবত সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধীয় সম্পত্তি স্থানীয় আবদুল কুদ্দুছের নিকট বিক্রি করেন নারায়ন চন্দ্র ভৌমিক। ওইদিন সকালে বিরোধীয় সম্পত্তিতে পাতা কুঁড়ানোর জন্য গেলে গ্রহীতার সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ঘটনাস্থলে মারা যান তপন চন্দ্র ভৌমিক।
এসময় নিহতের পরিরের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসার আগেই তপন মাটিতে লুটিয়ে পড়ে। নিহতের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ধু¤্র জাল সৃষ্টি হয়েছে। কেউ বলেছে তপন ভৌমিক ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান, আবার কেউ বলেছেন, তাকে হত্যা করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহতের ছেলে রাজু ভৌমিক ও সঞ্জয় দেবনাথ জানান, নারায়ন চন্দ্র ভৌমিক, বাবুল চন্দ্র ভৌমিক ও গণেশ চন্দ্র ভৌমিকের সহযোগীতায় কুদ্দুছ আমার বাবাকে হত্যা করে। আমরা লাশের সৎকার শেষে থানায় এজাহার দায়ের করব। থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ জানান, নিহতের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর জানা যাবে ঘটনার মূল কারণ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান