
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার অগ্নিকান্ডের ঘটনায় ২ তুলা কারখানা পুড়ে ভূষ্মিত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে পৌর এলাকার আজিজ প্লাজা নামের এক মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ধুনট ফায়ার ষ্টেশনের ইনচার্জ শামীম রেজা জানান, খবর পেয়ে ১২টা ২৪ মিনিটে ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানো হয়েছে। বৈদ্যুতিক সকসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ধুনট অফিসার পাড়া এলাকার হেলাল উদ্দিন ও আদর্শ পাড়া এলাকার শাহজাহান আলীর ২টি তুলার কারখানা পুড়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয় এবং প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল