হোম » প্রধান সংবাদ » রায়গঞ্জের তিন কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় দূর্ভোগ চরমে

রায়গঞ্জের তিন কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় দূর্ভোগ চরমে

Exif_JPEG_420

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী বাজার কালিবাড়ী থেকে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি পাকা না হওয়ায় গ্রামের সহস্রাধিক মানুষ ও এলাকার কমল মতি প্রাইমারী শিক্ষার্থীদের অবনীয় দূর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য একটু বৃষ্টি হলেই রাস্তাটি
কাদা পানিতে একাকার হয়ে যায়। এ সময় রাস্তাটি চলাচলের অনুপযোগি হয়ে পরে।

 

রাস্তাটি পাকা করার জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে গ্রামবাসী। অত্র এলাকার যাতায়াতের একমাত্র রাস্তাটি কাচা হওয়ায় হাট বাজারে কৃষি পন্য নিয়ে যেতে স্থানীয় বাসিন্দাদের চরম দূর্ভোগ পোহাতে হয়। ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাচা রাস্তাটি ধরে সামনের দিকে এলাকার গুরুত্বপূর্ণ ব্যবসা বানিজ্যের প্রাণকেন্দ্র হাটপাঙ্গাসী বাজার। অত্র এলাকার ছাত্র-ছাত্রী এই কাচা রাস্তা ব্যবহার করে পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজে যাতায়াত করে থাকে। এলাকার অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে।

 

এদিকে হাট পাঙ্গাসী বাজারের চা বিক্রেতা মো. সামিদুল ইসলাম বলেন, আমাদের এই এলাকার অনেক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে। রাস্তাটি কাচা হওয়ায় অটোরিক্সা বা ভ্যান পাওয়া যায় না। আর পাওয়া গেলেও এই রাস্তা দিয়ে জীবনের ঝুকি নিয়ে চলাচল করতে হয়। উক্ত রাস্তাটি অনতিবিলম্বে পাকা করার জন্য জোড় দাবি জানিয়েছেন অত্র এলাকাবাসী।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!