
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের পাতকোলা গ্রামের মৃত রমেশ চন্দ্র এর পুত্র বীর মুক্তিযোদ্ধা শ্রী কার্ত্তিক চন্দ্র গত ১৮ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে আনুমানিক বয়স ৭০ বছর। ঐদিন বাদ আছর রাষ্ট্রীয় মর্যাদা শেষে শতকার কার্য সম্পাদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহা: আবু তাহির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ জবির উদ্দীন, মোঃ আব্দুর রহিম দেওয়ান, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আফাজ উদ্দীন, বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহমেদ সহ সঙ্গীয় ফোর্স ও স্থানীয় মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। মৃত্যুকালে ১ স্ত্রী, ২ কন্যা, নাতী-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে যান।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২