
মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা জেলার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৬ই ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার সময় এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত রাজাপুর বিওপি’র হাবিলদার ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে বিজিবি’র ৫ সদস্য বিশিষ্ট একটি টহল দল সীমান্তের শূন্য লাইন হতে ৫ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিংনগর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠের ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ভারতীয় গাঁজা আটক করে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লে.কর্ণেল কামরুল আহসানের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু