
মনির হোসেন সোহেল (চাটখিল প্রতিনিধি): নোয়াখালী চাটখিল উপজেলা প্রেসক্লাব নবীন সংবাদ কর্মীদের সুদক্ষ হিসেবে গড়ে তুলতে এবং উপজেলায় সাংবাদিকদের সুশৃংখল ও ঐক্যবদ্ধ রাখতে সহযোগী সদস্য হওয়ার সুযোগ দেয়ার ঘোষনা দেয়া হচ্ছে।
এ লক্ষে প্রেস ক্লাবের সহযোগী সদস্য হতে ইচ্ছুক, দেশের বিভিন্ন গণমাধ্যমে চাটখিল উপজেলাতে কাজ করা নবীন সাংবাদ কর্মীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিনের কাছ থেকে ফরম সংগ্রহ করে পুরন করে শর্তানুযায়ী জমা দিতে বলা হয়েছে।
পরবর্তীতে নবীন সহযোগী সদস্যদের পারফরমেন্স দেখে তাদেরকে প্রেসক্লাবের সদস্য করা হবে। এ ছাড়া প্রেসক্লাব এসব সহযোগী সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষনসহ নানা রকম পেশাদারিত্বের সব রকম সহযোগীতা করার চেষ্টা করা হবে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু