
রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের ডালিম প্রতিকের কাউন্সিলর প্রার্থী সিব্বির আহাম্মেদ রাসেলের নির্বাচনীয় পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ করেন তার সমর্থকরা। তারা বলেন নির্বাচনে আমাদের বাঁধা দিতে আমাদের প্রচারনার অংশ হিসেবে পোস্টার গুলো বেলটিয়ার খুপিবাড়ি এলাকা থেকে সরিয়ে ফেলা হচ্ছে। রাতের আধারে কে বা কাহারা এসব কাজ করছেন তা খতিয়ে দেখা হচ্ছে। খুপিবাড়ি এলাকার একজন সমর্থক বলেন দিনের বেলায় এখান দিয়ে অনেক পোস্টার ছিলো কারা যেন রাতের আধারে এসব কেটে মাটিতে ফেলে রেখেছে।
এ বিষয়ে ডালিম প্রতিকের প্রার্থী সিব্বির আহাম্মেদ রাসেল বলেন,মঙ্গলবার রাতে কে বা কাহারা বেলটিয়ার খুপিবাড়ি এলাকায় লাগানো পোষ্টার গুলো ছিড়ে মাটিতে ফেলে রেখেছে। খবর পাওয়া মাত্র আমি লোক পাঠিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। আমার নির্বাচনে জণগণের ভালোবাসা ও জয় নিশ্চিত জেনেই এসব করছে দূর্বৃত্তরা।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত