
মোঃ হানিফ, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ সাংবাদিক এবিএম ছিদ্দিক ও শহীদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টায় সোনাইমুড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
= সোনাইমুড়ী প্রেসক্লাব ও উপজেলায় কর্মরত সকল সাংবাদিকের সাথে একাত্মতা প্রকাশ করে এই মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, সাধারণ স¤পাদক বেলাল হোছাইন ভ‚ঁইয়া, নোয়াখালী জেলা প্রেসক্লাবের সদস্য ও চ্যানেল আই জেলা প্রতিনিধি আলা উদ্দিন শিবলু,
যমুনা টিভি জেলা প্রতিনিধি মোহতাসিম বিল্লাহ সবুজ, প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি শাহ জাহান আলম ভুঁইয়া, সাংবাদিক শহীদুল ইসলাম, দৈনিক মানবজমিন সোনাইমুড়ী প্রতিনিধি আমিনুল ইসলাম মানিক, সাংবাদিক ইয়াকুব আল মাহমুদ। বক্তারা এবিএম সিদ্দিক ও শহীদুল ইসলামের উপর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন ও ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উলেখ্য, ১৪ ফেব্রুয়ারি সোনাইমুড়ী পৌরসভা নির্বাচন চলাকালীন সময় তথ্য সংগ্রহ করতে পৌরসভার ৭নং ওয়ার্ড বরলা ডালিম মার্কার প্রার্থীর অফিস ভাংচুরের ছবি তুলতে গেলে বেলা ১১টার দিকে সন্ত্রাসী তানবীর বাহিনী সাংবাদিক এবিএম ছিদ্দিক ও শহীদুল ইসলামের উপর হামলা চালায়। গুরুত্বর আহত অবস্থায় এবিএম ছিদ্দিককে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুন
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩