
আল-হেলাল সুনামগঞ্জ থেকে : মুজিববর্ষে জলাতংক রোগ নির্মূলের লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় কুকুরকে টিকাদান (এমডিভি) কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা ইপিআই ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ডেপুটি সিভিল সার্জন মোঃ আশরাফুল আলম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৌমিত্র চক্রবর্ত্তী এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ আব্দুল আওয়াল ভূইয়া,স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি মোঃ সানাউল হক,
মোঃ আসাদুজ্জামান সুমন,মেডিকেল অফিসার ডাঃ ফারিয়া আক্তার ও মোহনপুর ইউপি চেয়ারম্যান নুরুল হকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গ। সভায় বক্তারা বলেন,স্বাস্থ্য মন্ত্রণালয়,স্থানীয় সরকার বিভাগ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী ব্যাপকহারে কুকুরের জলাতংক প্রতিষেধক টিকাদান কার্যক্রমের আওতায় এ পর্যন্ত দেশের সকল জেলায় প্রতিটি উপজেলায় ১ম রাউন্ড থেকে তৃতীয় রাউন্ড পর্যন্ত টিকাদান কার্যক্রমের আওতায় প্রায় ১৮ লক্ষ ২৭ হাজার কুকুরকে জলাতংকের প্রতিষেধক টিকা প্রদান করা হয়েছে।
এই কার্যক্রমের আওতায় সদর উপজেলায় ৫ দিনব্যাপী কর্মসুচির আওতায় প্রতিটি টিমে ১ জন স্থানীয় কুকুর ধরার লোক,২ জন দক্ষ কুকুর ধরার লোক,১ জন টিকাদানকারী,১জন ডাটা কালেক্টর ও ১জন ভ্যানচালক নিয়োজিত থাকেন। তারা প্রতিটি স্থানে শতকরা ৭০ ভাগ এর অধিক পোষা ও বেওয়ারিশ কুকুরকে জলাতংক প্রতিষেধক টিকা প্রদান করেন। যা কুকুরের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরী করে এবং উক্ত এলাকাকে জলাতংকের ঝুকি হ্রাস করে। তারা দেশকে জলাতংক রোগ থেকে মুক্ত করতে টিকাদান কার্যক্রমকে সাফল্যমন্ডিত করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত