
মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা উপজেলা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলার গজারিয়া পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের সৈয়দ কেরানি বাড়ীতে এ ঘটনা ঘটে। পরিবারের সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১১টার সময় গজারিয়া গ্রামের মো. মহিন উদ্দিনের ছেলে মেহেরাজ হোসেন (৩) পুকুরে ডুবে মারা যায়। খেলাধুলা করার সময় মেহেরাজ পানিতে পড়ে যায়।
পরে পুকুর থেকে তাকে তুলে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. সাখাওয়াত হোসেন তাকে মৃত ঘোষণা করেন। মেহেরাজের চাচা মো. সোহাগ বলেন, সে তার পিতা-মাতার একমত্র সন্তান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওইদিন বিকাল ৫টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আরও পড়ুন
সাইকেল চালানো নিয়ে তুচ্ছ বিরোধ, ভৈরবে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ