
শ্রীপঞ্চমী তিথি হিন্দু সম্প্রদায়ের কাছে বেশ গুরুত্বপূর্ণ্য। কারন এই তিথিতে শিক্ষার্থীরা ভক্তিসহকারে মা সরস্বতীকে প্রদান করে পুস্পঞ্জলি। সিরাজগঞ্জের মানুষ সরস্বতী মায়ের পূজায় ভোগ হিসেবে ফলমূলের পাশাপাশি দেন দই মেলা থেকে কেনা দই। এসময় দুর দুরন্তর আতœীয়স্বজন আসেন তাদের কুটুম বাড়িতে। জামাইয়রা দই কেনেন শ্বশুরবাড়ির জন্য।
মঙ্গলবার (১৬ ফেব্রæয়ারী) ভোর থেকে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক এলাকায় শুরু হয়েছে দই মেলা। জেলার বিভিন্ন স্থানে থেকে দই ব্যবাসায়ীরা এসে এই মেলায়। এখানে খিরখাশা, খিরশা,খাশাসহ বিভিন্ন প্রকার দই মেলায় উঠেছে। ১৮০ টাকা থেকে ৫০০ টাকা মূল্যের দুই কেজি ওজনের দই বিক্রি হচ্ছে। ভোর থেকে ক্রেতা বিক্রেতাদের হাকডাকে মুখরিত হয়ে উঠেছে দই মেলা প্রাঙ্গন। মেলা চলবে সন্ধ্যা পর্যন্ত। তবে এবছর করোনার কারণে কিছুটা স্বল্পপরিসরে এই দই মেলা বসেছে।
চৌহালী উপজেলার এনায়েতপুর কেজির মোড়ের রনি মিষ্টান্ন ভান্ডারের প্রোপ্রাইটার রনজিত কুমার ঘোষ জানান, দুধের দাম, জ্বালানী, শ্রমিক খরচ, দই পাত্রের মূল্য বৃদ্ধির কারণে দইয়ের দামও বেড়েছে। তবে মেলা এক দিনব্যাপী হলেও চাহিদা থাকার কারণে কোনো ঘোষের দই অবিক্রিত থাকে না।
তাড়াশের দই মেলায় বগুড়ার শেরপুর থেকে আসা শুকুমার ঘোষ জানান, প্রতি বছরই তাড়াশের এই ঐতিহ্যবাহী মেলায় তিনি দই বিক্রি করতে আসেন। এ বছর দুধের দাম বেশি হওয়ায় দইয়ের দামটা একটু বেশি বলে জানান তিনি।
মেলায় দই কিনতে আসা জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু জানান, সিরাজগঞ্জ ও তাড়াশে স্বরস্বতী পূঁজা উপলক্ষে প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী দইয়ের মেলা বসেছে। এই মেলাতে প্রায় ১ মন দই বিক্রি হয়।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত