হোম » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে নারী এনজিওকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

বোরহানউদ্দিনে নারী এনজিওকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

বোরহানউদ্দিন(ভোলা), প্রতিনিধিঃ  ভোলার বোরহানউদ্দিন থেকে আইরিন আক্তার (২৩) নামে এক এনজিওকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। সোমবার সকালে বোরহানউদ্দিন পৌর ৫ নং ওয়ার্ডের ডায়বেশন রোড এলাকার ‘পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র’ অফিসের দ্বিতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। জানাযায়, নিহত আইরিন বরিশাল জেলার আগৈলঝড়া উপজেলার আলী হোসেন ফকিরের মেয়ে।
সে বোরহানউদ্দিন উপজেলার পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এনজিও’র ফিল্ড অফিসার হিসাবে কর্মরত ছিলো।
মানবিক উন্নয়ন কেন্দ্র পদক্ষেপ এনজিওর এরিয়া ম্যানেজার উত্তম কুমার জানান, প্রতিদিনের রোববার রাতে আইরিন আক্তার কাজ শেষে দ্বিতীয় তলায় তার রুমে যান। সকালে তিনি অফিসে না আসায় অন্য কর্মীরা তাকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে রুমের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
বোরহানউদ্দিন থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. বশির আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত এনজিওকর্মীর লাশ উদ্ধার করা হয় ৷ এবং লাশের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ৷ তিনি আরও জানান, বিষয়টির তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে আমরা মৃত্যুর রহস্য উন্মোচন করতে পারব।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!