
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে চলা জমি সংক্রান্ত সিভিল মামলার রায়ের প্রেক্ষিতে আদালতের মাধ্যমে জমি ফেরত পেলেন মামলায় ডিক্রী প্রাপ্ত আহসান হাবীব সান্নাহ ও মোহাম্মদ আলী জিন্নাহ। সিনিয়র সহকারী জজ শিবগঞ্জ, বগুড়া তথা আদালতের নির্দেশে শনিবার ১১ টায় দায়িত্বপ্রাপ্ত কমিশনার এ্যাড. এ. টি. এম. ছামছুজ্জামান ঢোল সহরৎসহ সরজমিনে উপস্থিত হয়ে ডিক্রীপ্রাপ্ত ব্যক্তিদেরকে লাল নিশানা পুঁতে দেয়ার ম্যাধ্যমে জমি বুঝিয়ে দেন।
এসময় মামলার বাদী -বিবাদী ছাড়াও গ্রামবাসীদের অনেকেই উপস্থিত ছিলেন। জানা যায়, ২০০৬ সালে অনন্তবালা গ্রামের মো. আহসান হাবীব সান্নাহ ও মোহাম্মদ আলী জিন্নাহ বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের অনন্তবালা মৌজার জে এল নং ২৪৩ এর ২৫৯৪ দাগে মালিকানা প্রতিষ্ঠা সংক্রান্ত মো. আব্দুল হামিদ নান্নু দিং কে বিবাদী করে একটি সিভিল মামলা দায়ের করেছিলেন। যার মামলা নং ১/২০২১ (বন্টন ডিক্রীজারী) মূল ১১১/১০ বন্টন। মামলার রায়ের প্রেক্ষিতে আদালতের নির্দেশ মোতাবেক এ কাযক্রম বাস্তবায়িত হয়।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন