হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ ৮ বছর পর সিরাজগঞ্জ-২ আসনের অন্তভুক্ত কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৩ ফেব্রুয়ারী) সম্মেলনে জামতৈল ধোপাকান্দি বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কেএম হোসেন আলী হাসান।
কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে ও আনোয়ার হোসেন শেখের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ খান তালুকদার।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখনে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) এস এম কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বেগম রোকেয়া সুলতানা, কার্য নির্বাহী সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, জেলা আওয়ামীলীগের সদস্য ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি প্রমুখ।
এ সম্মেলনকে ঘিরে পুরো উপজেলার মোড়ে মোড়ে, প্রধান প্রধান সড়কে প্যানা, ব্যানারও ছেড়ে গেছে। আওয়ামীলীগের সকল নেতাকর্মীসহ সাধারণ জনগণের মাঝে এই সম্মেলনকে ঘিরে দেখা দিয়েছে নানা রকম জল্পনা-কল্পনা। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব ইসহাক আলী, সাবেক সভাপতি আনোয়ার হোসেন রতু,
সহসভাপতি আলহাজ্ব আবু ইউসুফ সুর্য্য, আব্দুর রউফ মুক্তা, এ্যাডঃ বিমল কুমার দাস, বনানী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ড. জান্নাত আরা হেনরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আল মাহমুদ সরকার তারেক, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, সাধারণ সম্পাদিকা অধ্যপক হাসনা হেনা, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাধারণ সম্পাদক একরামুল হক,
সাবেক সাধারণ সম্পাদক এ্যাঃ আব্দুল হাকিম, জেলা স্বেচ্ছাবেকলীগের সাধারণ সম্পাদক জেহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দ্বিতীয় অধিবেশনে ২০৯টি ডেলিকেট ভোটারবৃন্দের ভোটের মাধ্যমে স্বত:ফুর্তভাবে ভোট অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতি পদে মোঃ সেলিম রেজা ৯৫ ভোট ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আনোয়ার শেখ ৯৭ ভোট পেয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। এদিকে ২০৯টি ডেলিকেট ভোটারবৃন্দ স্বত:ফুর্তভাবে ভোটারধিকার প্রয়োগ করে তাদের নেতা নির্বাচিত করেছেন। সভাপতি পদে বর্তমান সভাপতি ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৪জন ব্যক্তি প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন।
আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ