হোম » প্রধান সংবাদ » আলফাডাঙ্গায় কেন্দ্রীয় কৃষক লীগ নেতার জন্মদিন উদযাপন

আলফাডাঙ্গায় কেন্দ্রীয় কৃষক লীগ নেতার জন্মদিন উদযাপন

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, মিরপুর থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও আলফাডাঙ্গা উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্না’র জন্মদিন উদযাপন হয়েছে।
বুধবার বিকাল ৫টার দিকে পৌরসভার ভোজ ফুড পার্কে তার শুভাকাঙ্ক্ষীরা কেক কেটে জন্মদিন উদযাপন করেন। পরে তারা জন্মদিন উপলক্ষে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্না’র মাতা মোসা. চেয়ারননেছা, আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর খান মিজানুর রহমান, উপজেলা কৃষকলীগ নেতা শেখ ছিদ্দিকুর রহমান ও আজিম মিয়া প্রমুখ
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!