হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত : ২জন আহত

লালমনিরহাটে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত : ২জন আহত

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটে  সদর উপজেলার মোগলহাট ইউনিয়ের জিরামপুর (ভাটাপাড়া) এলাকায় সড়ক দুর্ঘটনায় নূড়ি আক্তার (১০) নামের এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এই দূর্ঘটনা ঘটে। নিহত নূড়ি আক্তার পার্শ্ববর্তী আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবদা গ্রামের নজির হোসেনের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে নূড়ি আক্তার তার নানাসহ রিক্সা যোগে লালমনিরহাটের দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক রিক্সাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় নূড়ি আক্তার। এ দূর্ঘটনায় আহত অটোরিকশা চালক হবিবর ও নুড়ি আক্তারের নানা  আব্দুর রশিদ লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। নুড়ির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!