
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় পৃথক তিনটি মামলায় ৯১জনকে আসামী করে ৩ টি মামলা দায়ের করা হযেছে। হয়েছে। মঙ্গলবার (৯ফেব্রুয়ারি) রাতে বগুড়া সদর থানায় পৃথক পৃথক এই তিনটি মামলা দায়ের করা হয়।পৃথক মামলার প্রধান আসামীরা হলেন-বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাবেক আহ্বায়ক মুঞ্জুরুল আলম মোহন, গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা আমিনুল ইসলাম।থানা সুত্রে জানাগেছে, মঙ্গলবার দুপুরে শহরের চারমাথায় মোটর মালিক গ্রুপের অফিসে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ৫২জনকে আসামী করে মামলা করেছে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
এদিকে হামলা ও মারপিটের অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আওয়ামী লীগ নেতা মুঞ্জরুল আলম মোহনের ছোট ভাই মশিউল আলম।অন্যদিকে পুলিশ কনষ্টেবল (ডিএসবি) রমজান আলীকে ছুরিকাঘাত করার অভিযোগে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু মিয়া বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ জানান, এ পর্যন্ত ১৪জনকে আটক করা হয়েছে। তাদের অধিকাংশই এই তিন মামলার আসামী। মামলাগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।উল্লেখ্য, বগুড়া জেলা মোটর মালিক সমিতির অফিস দখলকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে শহরের চারমাথায় অফিস ভাংচুর, অগ্নিসংযোগ ও মারপিটের ঘটনা ঘটে। এতে পুলিশ ও সাংবাদিকসহ ১০ জন আহত হয়।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি