
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে “কিশোরগঞ্জ জেলা সমিতি ভেনিস” এর সাধারন সম্পাদক মোবারক হুসাইন পক্ষ থেকে একটি অসহায় দরিদ্র মহিলা কে ঘর নির্মানের জন্য নগদ অর্থ প্রদান করা। আজ ১০ ফেব্রুয়ারী বুধবার সকালে গোছামারা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিমুলকান্দি ইউনিয়নের গোছানারা গ্রামের জাহানারা বেগম নামে এক অসহায় মহিলা কে ২০ হাজার টাকা নগদ প্রদান করা হয়। ভৈরব উপজেলা মানবিক সংগঠনের পক্ষ থেকেও তাকে কিছু নগদ অর্থ দিয়ে সহায়তা করা হয়।
জানা যায়, কিশোরগঞ্জ জেলা সমিতি ভেনিস” এর সাধারন সম্পাদক ইতালী প্রবাসী মোবারক হুসাইন তার চাকরির বেতন থেকে এই অর্থ প্রদান করেন। আরো জানা যায় যে, মোবারক হোসেন পর্যায়ক্রমে ৭টি ইউনিয়নে মোট ১৪ জন অসহায় পরিবার কে ঘর নির্মাণের জন্য ২০ হাজার টাকা করে প্রদান করবেন। আজ বুধবার ১জন কে অানুষ্ঠানিক ভাবে প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খিসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান ফারুক, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য কবিরুজ্জামান রুমান উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক সোহাগ প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমাজ কর্মী জাকির হোসেন, দোলন আক্তার সাধনা ও জাহিদুল ইসলাম হিমেল। এছাড়াও ভৈরব উপজেলা মানবিক সংগঠনের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান