

ইয়াবা এবং টাকা উদ্ধারের ঘটনায় আটক এবং চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশ সুপার। এর আগে সদরের চৌফলদন্ডী ব্রীজঘাট থেকে ১৪ লাখ ইয়াবা জব্দ ও জড়িত দুই জনকে আটক করা হয়। ৭ বস্তার প্রতিটি বস্তায় ২৫ থেকে ৩০ কাটুন ইয়াবা পাওয়া গেছে। আটককৃতরা হচ্ছে শহরের উত্তর নুনিয়ারছড়ার তিন রাস্তার পাশের বাসিন্দা জহিরুল ইসলাম ফারুক ও একই এলাকার তার অন্যতম সহযোগী মোঃ বাবু।
ফারুক স্থানীয় নজরুল ইসলাম এবং ঝিলংজা ইউপির সাবেক মেম্বার রাজিয়া বেগমের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি সহ পুলিশের কয়েকটি দলের সমন্বয়ে অভিযানকালে সংশ্লিষ্ট বোটটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। অভিযানে কক্সবাজার সদর মডেল থানার ওসি মুনিরুল গিয়াস, ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আলী এবং ওসি (তদন্ত) মাহফুজ সহ সংশ্লিষ্টরা অংশ নেন।

আরও পড়ুন
বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
বগুড়ার মহাস্থানে গলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই