
রবিউল হাসান লায়ন,জামালপুর: এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম’র পক্ষ থেকে হতদরিদ্র ১ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। মঙ্গলবার বিকেলে জামালপুর চেম্বার মিলনায়তনে শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন কর্তৃপক্ষ। দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও এফবিসিসিআই’র সহ-সভাপতি রেজাউল করিম রেজনু সিআইপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলেদেন।
এসময় উপস্থিত ছিলেন দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, পরিচালক এনামুল হক খান মিলন, পরিচালক ফখরুজ্জামান আকন্দ লিটন, পরিচালক এসএম হোসাইন কবির শাহীন, পরিচালক আলহাজ্ব ইউসুফ খান প্রমুখ। এসময় জামালপুরে স্থানীয় ১ হাজার শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি