
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ও উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কমিটির বাস্তবায়নে বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন রোধে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ৮ ই ফেব্রুয়ারী সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক। সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুস সাত্তার,
উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ শাহ জামাল সিরাজী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার পুটি, শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, শেরপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, সীমাবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান গৌর দাস রায় চৌধুরী, বিশালপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, শেরপুর সরকারি ডিজে মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব,
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ইউজিডি স্থানীয় সরকার বিভাগের ইউডিএফ ফারজানা খাতুন প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল