হোম » প্রধান সংবাদ » দুই জেলার মানুষের ভরসা একটি ক্লিনিকটি যেন নিজেই রুগী 

দুই জেলার মানুষের ভরসা একটি ক্লিনিকটি যেন নিজেই রুগী 

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলা ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার চর অঞ্চলের কয়েক গ্রামের মানুষ চিকিৎসা নেন একটি কমিউনিটি ক্লিনিকে।লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের চর বুদারু, ভেরভেরি, বড় বাসুরিয়া, ছোট বাসুরিয়া, বাইম বাসুরিয়া, সোনাতোলা, খেদাবাগ, ফকির পাড়া, বিদ্যাবাগিস এবং কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেতলী, কাশিয়াবাড়ির চর ও ধনীরাম এলাকার কয়েক হাজার মানুষের ভরসা বড়বাসুরিয়া কমিউনিটি ক্লিনিকটি।

বড়বাসুরিয়া কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, ভবনের অবস্থা খুব জরাজীর্ণ। চর অঞ্চলের কয়েক হাজার মানুষের ভরসা ক্লিনিকটি যেন নিজেই রুগী সেজে রয়েছে। সেখানকার কর্মরত সহকারী স্বাস্থ্য কর্মকর্তা সাইদুল রহমান বলেন, ২০১৭ সালের বন্যায় ক্লিনিকের ভিতরে ৫-৬ ফুট পানি উঠেছিল, সে সময় থেকে বৃষ্টি হলেই ভিতরের সবকিছু ভিজে যায়। পাশের টিনের চালাটি দিয়ে আকাশ দেখা যায়।

বড়বাসুরিয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মিজানুর রহমান বলেন, এখানে যা ঔষধ হয় তা দিয়ে ক্লিনিক চালানো যায় না, পাশের জেলা ছিনাইয়ের একতা বাজারের কমিউনিটি ক্লিনিকটি বন্ধ হয়ে যাওয়ার ফলে চরের মানুষের দুর্ভোগ বেড়ে যাওয়ায় আমাদের এখানে চাপ বেড়েছে। অবকাঠামো মেরামত ও ঔষধের পরিমান বাড়ানো দরকার।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!