
মো: তারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পার্শ্ববর্তী মাঠের রাস্তার কাজ শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার ৭ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১ টার সময় উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননেতা জনাব মোঃ আলী মুনছুর বাবু,
এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী ও বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোঃ হযরত আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু