
হুমায়ুন কবির সুমন : সিরাজগঞ্জে কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে জেলা সিভিল সার্জন আয়োজিত এই টিকাদার কার্যক্রম উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। টিকাদান শুরুতে টিকা গ্রহণ করেন ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
এ সময় ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন, সিরাজগঞ্জ জেলায় প্রথম ধাপে ৯৬ হাজার ডোজ টিকা এসেছে। টিকা নিতে আগ্রহীদের অনলাইনের মাধ্যেমে আবেদন করতে হবে। তাদের আবেদনের প্রেক্ষিতে এই টিকা প্রদান করবে স্বাস্থ্য কর্মীরা। সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদের সভাপতিত্বে টিকাদান কর্মসুচি আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, হাসপাতালে তত্বাবধায়ক ডাঃ সাইদুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফরিদুল ইসলাম প্রমুখ।
সিভিল সার্জন ডাঃ মোঃ জাহিদুল ইসলাম বলেন, প্রথমে জনপ্রতিনিধি, চিকিৎসক, পুলিশ, সাংবাদিক ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা করোনার টিকা নিলে সাধারণ মানুষও নেওয়া শুরু করবে। তখন কারো মনে ভয় থাকবে না। সেই লক্ষ্যে প্রথম টিকা গ্রহণ করেন ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি।

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের