হোম » প্রধান সংবাদ » সান্তাহারে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

সান্তাহারে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বগুড়ার সান্তাহারে কাজী আকরাম হোসেন স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া ষ্টার ক্লাবের উদ্যোগে কাজী আকরাম হোসেন স্মৃতি ভলিবল টুর্নামেন্ট সান্দিড়া ষ্টার ক্লাব ভলিবল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

সান্দিড়া ষ্টার ক্লাবের সভাপতি নূর- ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ভলিবল খেলার উদ্বোধন করেন আদমদীঘি উপজেলার আওয়ামলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুদরত- ই-এলাহি কাজল। আর ও উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামলীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান সান্তাহার ইউনিয়ন পরিষদ আশরাফুল ইসলাম মন্টু, সান্তাহার পৌর আওয়ামলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন জোয়ারদার, আব্দুল হাকিম খান,

আব্দুস সাজ্জাদ আঙ্গুর, সাবেক সভাপতি কাজী বেলাল, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ছামদানী বেলাল, সফিউল্লা হান্নান ,মোতালেব হোসেন, খুরশীদ আলম খিচ্ছু, মহিলা সদস্য শাহিনা জোয়ারদার, নাহিদ সুলতানা তৃপ্তি, সান্তাহার মডেল প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহম্মেদ, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী দুলাল, সদস্য নেহাল আহম্মেদ।

উক্ত উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন নওগাঁ অটিজম প্রতিবন্ধী ও দুস্থ উন্নয়ন সংস্থা বনাম মান্দা ভলিবল একাডেমি দল। নকআউট পদ্ধিতিতে খেলায় নওগাঁ অটিজম ও দুস্থ উন্নয়ন সংস্থা দলকে ৩- ২ সেটে পরাজিত করে বিজয়ী হয় মান্দা ভলিবল একাডেমি দল। এই খেলায় ৮টি দল অংশ গ্রহণ করবে। খেলাটি পরিচালনা করেন বাবুল হোসেন (নওগাঁ ), সহকারী নজরুল ইসলাম খান। আগামী ১৯ই ফেব্রæয়ারী চুরান্ত খেলা অনুষ্ঠিত হইবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!