
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কুড়িঘর গ্রামে আজ বুধবার বিকেল ৫টায় বিদুৎ স্পর্শে একজন শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম মো: মুস্তাকিম (১২) কুড়িঘর গ্রামের সহিদ মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, ঘরের চালে শুকনো বড়ই আনতে গিয়ে বিদ্যুৎ তারে জরিয়ে আহত হয়।ঘটনা টের পেয়ে স্থানিয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে,কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সরেজমিনে গিয়ে দেখাযায় এলোমেলো ভাবে অনভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা ঘরের লাইন টানানো হয়েছে। তাদের এই গাফিলতির জন্য চলেগেল একটি তরতাজা প্রাণ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান