
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মেঘনা প্রতিবন্ধী সংস্থার কম্বল পেলো শিবগঞ্জের বিভিন্ন এলাকার ২শতাধীক প্রতিবন্ধী ব্যক্তি। বুধবার বিকেলে উপজেলার কিচক ইউনিয়নের বেলতলী বাজারে অবস্থিত সংস্থার কার্যালয়ে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। মেঘনা প্রতিবন্ধী সংস্থার সভাপতি মো. মোক্তার হোসেন্#ে৩৯;র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন, কিচক ইউনিয়ন চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী।
এসময় তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, অপ্রতুল বরাদ্দের কারণে আমরা অনেক সময় সকল প্রতিবন্ধীদের চাহিদা প‚রণ করতে পারিনা কিন্তু এই সংস্থার মাধ্যমে অত্র এলাকার প্রতিবন্ধীরা সার্বিক সহায়তা পাচ্ছে। ভবিষ্যতে এইসংস্থা প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রণী ভ‚মিকা পালন করবে। সেক্ষেত্রে আমার সার্বিক সহযোগীতা অব্যহত থাকবে। চল্লিশছত্র অটিস্টিক প্রতিবন্ধী স্কুলের পরিচালক ও উক্ত সংস্থার নির্বাহী কমিটির সদস্য মো. আতিকুর রহমান সুমনের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. রমজান আলী প্রাং রঞ্জু, ছাইফুল ইসলাম, নবীবুর রহমান, আব্দুল হান্নান, আনছার আলী, জিয়াউর রহমান, মেহেদুল ইসলাম, ওয়ার্ড সদস্য আবু বক্কর, প্রতিবন্ধী সংস্থার সদস্য মোছা. জান্নাতুল আক্তার জুই, রুমি, মো. রফিকুল ইসলাম, মো. সাজু মিয়া প্রম‚খ।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার