হোম » প্রধান সংবাদ » বদলগাছী সড়কে আবারো চলন্ত মালবাহী ট্রাক আটকে যান চলাচল বন্ধ! যাত্রীদের চরম দূর্ভোগ!!

বদলগাছী সড়কে আবারো চলন্ত মালবাহী ট্রাক আটকে যান চলাচল বন্ধ! যাত্রীদের চরম দূর্ভোগ!!

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ বদলগাছী সড়কে আবারো চলন্ত মালবাহী ট্রাকের চাকা ডেবে গিয়ে সড়কে আটকে যায় ট্রাক। বুধবার প্রায় দিনব্যাপী বাস সহ যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্পাল্লার যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়। ট্রাক চালক শফিকুল ইসলাম জানায় সে পঞ্চগড় থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিল। বদলগাছী চাংলা গ্রামে এসে তার ট্রাকের চাকা মারাত্মক ভাবে ডেবে গিয়ে সড়কে আটকে যায়। তার গাড়ীতে ৩৫ টন নেপালী চাল ছিল। এলাকাবাসী জানায় ভোর রাতে ট্রাক আটকে যাওয়ার কারণে সড়ক অবরোদ্ধ হয়ে পরে।

 

সড়কের নওগাঁমূখি যানবাহন গুলি কোন রকমে ঝুকি নিয়ে পারাপার হতে পারলেও সড়কের দক্ষিণ দিকে নওগাঁ জেলা সদর থেকে ছেড়ে যাওয়া বাস ট্রাক গুলি আটকা পরে। এতে দূর্পাল্লার যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসী আরো জানায় বীগত বর্ষা মৌসুমের পূর্বে থেকে বদলগাছী সদর হইতে চাংলা গ্রাম পর্যন্ত সড়ক ভারসাম্যহীন হয়ে পড়ায় প্রায় প্রায় চাকা ডেবে চলন্ত মালবাহী ট্রাক আটকে গিয়ে জনদূর্ভোগের সৃষ্টি হয়। বুধবার বিকালে এ রির্পোট লেখা পর্যন্ত ডেবে যাওয়া ট্রাকটি রাস্তা থেকে সরানো সম্ভব হয়নি বলে স্থানিয় সূত্রে জানা যায়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!