
আজিজুর রহমান,হাবিপ্রবি প্রতিনিধিঃ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের অসমাপ্ত রাস্তার কাজ শেষ করতে নিদিষ্ট সময় বেঁধে দেয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম। তবে এই নিদিষ্ট সময়ে রাস্তার কাজ শুরুই করেনি ঠিকাদার প্রতিষ্ঠানটি।
২০১৯ সালে ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন প্রধান ফটকের উদ্বোধনের পরপরই বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা হতে প্রধান ফটক পর্যন্ত রাস্তার কাজ শুরু হলেও অর্থ সংকট এবং অবহেলায় বন্ধ হয়ে যায় রাস্তাটির কাজ।
তবে “অর্থ সংকটে বন্ধ হাবিপ্রবি’র প্রধান ফটকের রাস্তার কাজ ” শিরোনামে খবর প্রকাশ হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মু আবুল কাসেম জানিয়েছিলেন যে,আমি যথাযত ব্যক্তিদের দ্রুত কাজ শেষ করার জন্য নির্দেশ দিয়েছি । আশা করছি জানুয়ারি মাসের মাঝেই রাস্তার কাজ শেষ হবে।
কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায়,নির্দেশের ১ মাস পরও অসমাপ্ত রাস্তার কাজ এখনো শুরু করেনি ঠিকাদার প্রতিষ্ঠানটি।
এবিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা।তারা বলেন,বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার ক্ষেত এই রাস্তার কিছু কাজ করার পর দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ৭ই জানুয়ারি’২১ তারিখে উপাচার্য মহোদয় বলেছিলেন চলতি মাসেই রাস্তার কাজ শেষ হবে।তবে রাস্তার কাজ শেষ তো দূরের কথা এখনো কাজ শুরুই করেনি ঠিকাদার প্রতিষ্ঠান।
শিক্ষার্থীরা আরও জানান, রাস্তার একদিকে বালি,ইটের খোয়া এবং রাস্তায় এখনো বৈদ্যুতিক খুঁটি রয়েগেছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহণ,নির্মাণ সামগ্রী বহনকারী ভারী পরিবহন সহ বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে।এতে ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করতে হচ্ছে পথচারীদের।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম বলেন,ঠিকাদার প্রতিষ্ঠানকে আমরা লিখিত চিঠি দিয়েছি। তারা যদি অতিদ্রুত রাস্তাটির কাজ শুরু না করে,তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্ল্যানিং, ডেভলপমেন্ট অ্যান্ড ওয়ার্কস বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান জানান, আমরা তাদের(ঠিকাদার প্রতিষ্ঠান) বরাবর চিঠি দিয়েছি এবং তাদের কাছে লিখিত বক্তব্য চেয়েছিলাম।
এবিষয়ে ঠিকাদার আলমগীর হোসেন বলেন, রাস্তার নির্মাণ সামগ্রী ক্রয় করা হয়েছে।আগামীকাল রাস্তার কাজের উপকরণ নিয়ে আসা হবে এবং তার পরেরদিন হতে রাস্তার কাজ শুরু হবে বলে জানান তিনি।

আরও পড়ুন
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, এগিয়ে ১৯২ আসনে