
শাহজাহান সিরাজ : বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধারের দাবিতে গাইবান্ধায় সংবাদ সম্মেলন করেন সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা বাজার থেকে আসা একটি অসহায় পরিবারের সদস্যরা। গাইবান্ধা শহরের ব্রীজরোডে অবস্থিত জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমে অনুষ্ঠিত ঐ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মোস্তাফিজার রহমান। তিনি অভিযোগ করে বলেন, ‘আমার মাতা মাসুদা বেগম মিনা এবং আমার মামা মোহাম্মদ নাজমুল হুদা বাবু ক্রয় সূত্রে ১৯ শতক জমি দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করিয়া আসিতেছেন।
ভোগ দখল করা অবস্থায় আনারুল ইসলাম (২৭), হাসান মিয়া (২৪), রঞ্জু মিয়া (৩৭), আফজাল মিয়া (৫০), ওহাব মিয়া (৩২) সহ বেশ কয়েকজন আমার মাতা ও মামার জমি জোরপূর্বক দখল করার পাঁয়তারা করে আসছিলো। সেকারণে আমরা আদালতে মামলা করলে বিজ্ঞ আদালত আমাদেরকে জমি ভোগদখলের অনুমতি দেয় এবং উক্ত জমিতে মালিক বিহীন কারো অনুপ্রবেশ নিষিদ্ধ করে ।এরই প্রেক্ষিতে গত ৩০ জানুয়ারি ভোররাতে উক্ত আসামিরা স্থানীয় কিছু মাদকাসক্ত লোকজনের যোগসাজশে বাঁশের খুটি এবং টিন দিয়ে ঘর উঠিয়ে আমাদের ভোগকৃত জমি দখল করে।
পরে সাংবাদিকদের সহযোগিতায় থানায় অভিযোগদিলে পুলিশের মাধ্যমে উক্ত জায়গায় উঠানো ঘরবাড়ি ভেঙ্গে দেওয়া হয়। কিন্তু আসামিরা আদালত থেকে জামিনে বের হয়ে আবারও আমাদের জমি দখল করবে বলে বিভিন্ন ধরনের প্রাণ নাশের হুমকি ধামকি দিয়া আসিতেছে। এমতাবস্থায় আমরা আমাদের জমির দখল বজায় রাখাসহ নিজেদের জীবনের ঝুঁকি অনুভব করে সমাজের বিবেক খ্যাত সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে গাইবান্ধার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা