
মো: সবুজ ইসলাম,রাণীশংকৈলঃ আসছে আগামী ১৪ ফের্রুয়ারী ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর নির্বাচন।এই ৩য় পৌর নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থীসহ কাউন্সিলররা। দুপুর ২টা বাজলেই শুরু হয় মাইকে গানসহ প্রচারণা। পাড়া-মহল্লার অলি-গলিতে বাজছে ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা, রেকর্ডিং এ চলছে মোস্তাফিজুর রহমান ভাইয়ের সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন।
শুধু পৌরপিতা “মেয়র” প্রার্থীরা নন কাউন্সিলরসহ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরাও চালাচ্ছেন এই ব্যতিক্রমী প্রচারণা। চলচিত্রের গানের মতো সুর করা আর কমেডি গানে ভোটারদের আকর্ষণ করছেন প্রার্থীরা। গানের সাথে নিজ প্রতীক যুক্ত করে ভোট প্রার্থনা করছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সহ কাউন্সিলর প্রার্থীরা। পৌরশহরের শান্তিপুর,যাত্রীছাউনী মোড়, চাঁদনী রোড, কলেজ রোড, মুক্তা রোড, শিমুলতলী,চৌরাস্তা, ডাবতলীসহ রংপুর মার্কেট এলাকায় ভ্যান গাড়ী, মিশুক এবং অটো রিকশায় মাইক বেঁধে চলছে‘পৌরসভায় দরকার,
আলমগীর সরকার’,‘বিপদে আপদে যাকে পাই সে মোদের মোকাররম ভাই’, ‘তারুন্যের প্রতীক ডলার ভাই রেলইঞ্জিন মার্কায় ভোট চাই’, ‘কানন ভাই ভালো লোক জয়ের মালা তারই হোক’, এমন শ্লোগানে প্রচারণা। ব্যতিক্রমী এই প্রচারণা চালাচ্ছেন ধানের শীষের প্রার্থী মাহমুদুন নবী পান্না এবং স্বতন্ত্র প্রার্থী সাধন বসাকও। সরেজমিনে রাণীশংকৈল শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চতুর্থ ধাপের এই তৃতীয় পৌর নির্বাচনের প্রচারণার নতুন কৌশল হিসেবে মোটর সাইকেলে মেয়র প্রার্থীর রেকর্ডিং হ্যান্ড মাইক নিয়ে মোটর সাইকেলে কোনো এক সমর্থক নিজে বাইক চালিয়ে প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন।
প্রচারণার নতুন কৌশলসহ গানে গানে প্রচারণায় বিরক্ত বোধ করছেন না সাধারণ ভোটারসহ সাধারন মানুষ এমন কথা জানান পৌরবাসী। পৌর নগরবাসীরা জানান, বর্তমান যুগ ডিজিটাল যুগ। নির্বাচনী প্রচারণায় নতুন নতুন কৌশল অবলম্বন করা হচ্ছে।কারণ, একই জিনিস বারবার শোনার ফলে বিরক্ত চলে আসে।এই বিরক্তের মাঝে একটু আনন্দ পাওয়া গেলে সেই বিরক্ত আর বিরক্ত মনে হয়না। তাই সেই গানের তালে নির্বাচনী প্রচারণা শোনতে ভালোই লাগছে। পৌরশহরের মুসলিম ভোটাররা জানান,
গানে গানে নির্বাচনের প্রচারণা চললেও বিশেষ করে মাগরিবের নামাজের সময় মাইকে প্রচারণা বন্ধ রাখছেন মেয়রসহ কাউন্সিলর প্রার্থীদের প্রচারণার যানবাহনগলো। এ বিষয়টি খুব ভালো লাগছে। প্রার্থীর মার্কা ও প্রতিশ্রুতির কথা সিনেমার জনপ্রিয় গানের প্যারোডি করে মাইকযোগে ভোটারদের কাছে ভোট পাওয়া হচ্ছে । বিষয়টি ইতিবাচকভাবেই বিবেচনা করছেন ভোটারসহ পৌরবাসীরা। তারা বলছেন,এ ক্ষেত্রে গানের সুরে সুরে ভোট পাওয়া যেমন অভিনব তেমনি বিরক্তীহীনও।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ