
মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা উপজেলা প্রতিনিধিঃ জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দাগনভূঞায় খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার গতকাল বুধবার উপজেলা প্রশাসনের সহযোগিতা ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে ও ফেনী জেলা নিরাপদ খাদ্য অফিসার আফিফা ছিদ্দিকার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, থানার ওসি (তদন্ত) পার্থ প্রতিম দেব, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মাঈনুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাব সভাপতি সিরাজ উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক মোঃ ইমাম হাছান কচি, আতাতুর্ক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন, ডেইরী ফার্মের স্বত্ত্বাধিকারী আকবর হোসেন,
ব্যবসায়ী আবু নাছের চৌধুরী আসিফ, নূর নবী দুলাল, মোঃ ইলিয়াছ ও মোঃ নাছের প্রমুখ। এসময় উপজেলার অন্যান্য দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, হোটেল, রেস্তোরাঁ, ফলের দোকানদার, মাছ ব্যবসায়ী ও কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল