
শেরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শেরপুর ইউনিটের উদ্যেগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে ।৫ জানুয়ারী (মঙ্গলবার) দুপুর ২ টায় শেরপুর শহরের নতুন বাসটারমিনাল এলাকার বীরমুক্তিযোদ্ধা আবুবকর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি শেরপুর ইউনিটের সেক্রেটারি ও ১নং কামারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব এর সঞ্চালনায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি শেরপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার কামাল এর সভাপতিত্বে রেডক্রিসেন্ট শেরপুর ইউনিট ও জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩ শতাধিক গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে রেডক্রিসেন্ট শেরপুর ইউনিটের কার্যনির্বাহী সদস্য সাবেক প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, শেরপুর জেলা পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান এস এম সাব্বির আহাম্মেদ খোকন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েজিদ হাসান, সাবেক যুবপ্রধান ও কার্যনির্বাহী সদস্য নূর-ই আলম চঞ্চল, জেলা যুবলীগের অন্যতম নেতা মোঃ আব্দুল মতিন, যুবলীগ নেতা ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ওয়াশীম আক্রাম, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক বাবুল মিয়া, জেলা ছাত্রলীগ সহ সভাপতি তানভীর আহাম্মেদ পাপ্পু, বাংলাদেশ রেডক্রিসেন্ট শেরপুর ইউনিটের যুব প্রধান ও জাতীয় যুব কমিশন সদস্য ইউসুফ আলী রবিন সহ রেডক্রিসেন্টের অন্যান্য আজীবন সদস্য ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবীর রুমান বলেন,রেড ক্রিসেন্ট সোসাইটি শেরপুর ইউনিট একটা সময় ছিলো যখন একটা গন্ডির মধ্যে আবদ্ধ ছিলো এখানে সরকারী ভাবে যা আসতো গরীব মানুষ তা পাইতো না কিন্তু এখন শেরপুর রেডক্রিসেন্ট সোসাইটি উন্মুক্ত সরকারী ভাবে যা আসে তার মধ্যে আমরা নিজেদের তহবিল থেকে কিছু দিয়ে গরীব মানুষের জন্য খাদ্য সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন কিছু বিতরন করা হয়।
তারই অংশ হিসেবে আজকে ৩০০ গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র কস্বল বিতরন করা হলো এবং আজকে যারা যারা কম্বল পাননি আমি নিজের উদ্যেগে আপনাদের মাঝে আবারও কম্বল বিতরন করা হবে । পরিশেষে সকলের মাঝে সাস্থ বিধি মানার ও সকলকে মাস্ক পরিধান করার পরামর্শ দেন।।

আরও পড়ুন
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান