
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে রুপালী ব্যাংকে চুরির চেষ্টা করা হয়। পরে ব্যর্থ হয়ে দুই আনসার সদস্যকে এসিড নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে দুই আনসার সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মঙ্গলবার (৫ জানুয়ারী) ভোর ৫ টার পরে রুপালী ব্যাংকের গাবতলি উপজেলার পীরগাছা শাখায় এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলি সার্কেল) সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন বলেন, দুজন লোক পিপিই পড়ে ব্যাংকে চুরির চেষ্টা করছিল। তবে ব্যাংকের কোনো কিছু চুরি হয়নি। ওই দুজন তালা গলানোর জন্য এসিড নিয়ে এসেছিল। সেই এসিডই দুই আনসার সদস্যর শরীরে নিক্ষেপ করে। তিনি বলেন, হামাগুড়ি দিয়ে ব্যাংকের সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে এ দুজন। তারা আগে থেকেই জানতো ক্যামেরা কোনদিকে ছিল। তদন্তে বিস্তারিত জানা যাবে।।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার